জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শ্রীবরদীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রমেশ সরকার, শেরপুর  প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (২৩ অক্টোবর) সকালে হল রুম সোমেশ্বরীতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস।
আইন শৃঙ্খলার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। মাদক, চোরাচালান, বাল‍্যবিবাহ, পৌর শহরে যানজট, হাসপাতাল ও চৌরাস্তায় মোড়ে অবৈধভাবে দোকানপাট এবং সিএনজি ষ্টেশনসহ আইন শৃংখলার সার্বিক বিষয়ের উপর বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) নাইম মোহাম্মদ নাহিদ হাসান, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ওমর ফারুক, মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদিকুল হাসান স্বাক্ষর ,বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, তাতিহাটি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়া,কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লা তালুকদার, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরিদ,কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান মোঃফিরুজ খান নুন, ভেলুয়া ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, গোসাইপুর ইউপি চেয়ারম্যান শাহাজাদা ইসলাম আশিক, প্রেসক্লাব শ্রীবরদী’র সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ  প্রমুখ।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও আইন শৃংখলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button