জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুর জেলা পরিষদ নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী রুমান বিপুল ভোটে জয়ী

রমেশ সকার, শেরপুর প্রতিনিধি :
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে শেরপুর জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবীর রুমান পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ সমর্থীত চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল।
জেলা রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিজয়ী প্রার্থী হুমায়ুন কবীর রুমান মোটরসাইকেল প্রতীকে ৫৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী এড. চন্দন কুমার পাল আনারস প্রতীকে পেয়েছেন ১৮৭ ভোট। অপর প্রার্থী মোঃ জাকারিয়া বিষু চশমা প্রতীকে পেয়েছেন ৫ ভোট। সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার নির্বাচনের বেসরকারী  ফলাফল ঘোষনা করেন। এসময় বিজয়ী প্রার্থী ও তার সমর্থকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, হুমায়ুন কবির রুমান পর পর দ্বিতীয়বার শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন। বিগত নির্বাচনেও তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে আ’লীগের সমর্থিত প্রার্থী এড. চন্দন কুমার পালকে পরাজিত করে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। বীর মুক্তিযোদ্ধা সন্তান হুমায়ুন কবির রুমান সাবেক পৌর মেয়র এবং জেলা পরিষদের প্রশাসক হিসেবেও ইতিপূর্বে  দায়িত্ব পালন করেছেন।
সোমবার জেলার ৫টি কেন্দ্রে কড়া নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যদিয়ে সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বেলা বারোটার মধ্যেই প্রায় প্রতিটি কেন্দ্রের ভোট গ্রহণ সম্পন্ন হয়ে যায়। তবে ইভিএমে ভোট হ‌ওয়ায় বেলা ২ টার পর অতি অল্প সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়। এদিন কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।
উল্লেখ্য, শেরপুর জেলা পরিষদ নির্বাচনে ৫টি উপজেলার ৫২টি ইউনিয়ন ও ৪টি পৌরসভার মোট ৫টি কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ৭৪৩ জন।

Related Articles

Back to top button