জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শ্রীবরদীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালিত
রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :
“নির্ভুল জন্ম-মৃত্যু তথ্য নিবন্ধন করবো, শুদ্ধ তথ্য ভান্ডার গড়বো” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলার পরিষদের সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
সভায় বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, তাতিহাটি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়া, সদর ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান প্রমূখ।
এসময় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন ইউনিয়ন, পৌরসভার উদ্দোক্তারা উপস্থিত ছিলেন।

