প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৯:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৬, ৬:৫১ পি.এম
শেরপুরের ঝিনাইগাতীতে উদ্ধারকৃত বনের জমি ফের বেদখল

শেরপুর প্রতিনিধি :
শেরপুর ঝিনাইগাতীতে উদ্ধারকৃত বনের জমি ফের বেদখলের অভিযোগ উঠেছে।এনিয়ে এলাকার সচেতন মহলের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জানা গেছে গত ১৪ জুলাই মধুটিলা ফরেস্ট রেঞ্জের অধিনে ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া মৌজায় সিএস ১৮নং দাগের ৫ একর বনের জমি জবরদখলদারদের হাত থেকে উদ্ধার করে বন বিভাগ। ওক্ত জমি বন বিভাগের হিসাবে সাইন বোর্ড ও টানিয়ে দেয়া হয়। কিন্তু শুক্রবার ২৪ জুলাই জবরদখলদাররা টানানো সাইনবোর্ড সরিয়ে ফেলে উদ্ধারকৃত জমি ফের দখল করে নিয়েছে। শুরু করেছে পুনরায় চাষাবাদ। অজ্ঞাত কারণে বন বিভাগ নিরব ভূমিকা পালন করে আসছে।
জানা গেছে, শেরপুর সীমান্তে বন বিভাগের ২১ হাজার একর বনভুমি রয়েছে। তার মধ্যে বনবিভাগের হিসাব মতে এক হাজার একর জমি বেদখল রয়েছে। তবে বেসরকারি হিসাবে দিগুণ হবে। বনের বেদলীয় জমি উদ্ধারের উদ্যোগ নেই বললেই চলে। ফলে দিনে দিনে বনের জমি সংকুচিত হয়ে আসছে। বন বিভাগ সুত্রে জানা গেছে, বনের জমি উদ্ধারের বিষয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত না হলে বেদখলীও বনের জমি উদ্ধার সম্ভব না। রাংটিয়া ফরেস্ট রেঞ্জে কর্মরত সহকারি বন সংরক্ষক এসবি তানভির আহম্মেদ ইমনের সাথে কথা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, এমপি সাহেবের সাথে কথা বলেন।
ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজি মোঃ নুরুল করিমের সঙ্গে কথা হলে বিষয়টি জানেন না বলে জানান। তিনি মধুটিলা রেঞ্জ কর্মকর্তার সাথে কথা বলার জন্য বলেন। তবে মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মোঃ দেওয়ান আলীর সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
Copyright © 2026 Khobor Narayanganj. All rights reserved.