
খবর নারায়ণগঞ্জ.কম: আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দল।
বৃহস্পতিবার (১৯নভেম্বর) সকাল দশটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মিছিলটি শুরু হয়।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিল শেষে ২নং রেল গেইট এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড ও গুজব ছড়িয়ে দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। মহানগর শ্রমিক দলের নেতৃবৃন্দ এ ধরনের ষড়যন্ত্র রুখে দিতে শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা আরও বলেন, দেশের গণতন্ত্র, অর্থনীতি এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় শ্রমিক দল সবসময় রাজপথে সক্রিয় থাকবে। যেকোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারিও দেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ ফারুক হোসেন যুগ্ন আহবায়ক মনির মল্লিক যুগ্ম আহবায়ক সেলিম হোসেন যুগ্ম আহবায় মোহাম্মদ লিটন যুগ্ম আহবায়ক মোহাম্মদ মজিবুর রহমান সহ সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।