প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ৬:২০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ১০:৩০ পি.এম
আড়াইহাজারে ছাত্রলীগ কর্মী পারভেজ আটক

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারভেজ নামে সফর আলী কলেজ ছাত্রসংসদের এক নেতাকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে উপজেলার গোপালদী পৌরসভার গোপালদী বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক পারভেজ আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মানিকপুর গ্রামের জুলহাস মেম্বারের ছেলে। তিনি সফর আলী কলেজ ছাত্রসংসদের বার্ষিকী সম্পাদক এবং ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারভেজের বাবা জয়নালও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠ অনুসারী ছিলেন।
Copyright © 2026 Khobor Narayanganj. All rights reserved.