প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ১০:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ১০:১৮ পি.এম
গোপালগঞ্জে বিএনপি অফিসে হামলার প্রতিবাদে ফতুল্লা থানা বিএনপির সাইনবোর্ডে বিক্ষোভ মিছিল

ফতুল্লা প্রতিনিধি:
গোপালগঞ্জে বিএনপির কার্যালয়ে হামলা এবং নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লা থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সাইনবোর্ডের শান্তিধারা এলাকা থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।
কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। মিছিলে ফতুল্লা থানা ও কুতুবপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, "আজকের পর থেকে গোপালগঞ্জে আর কোনো বিএনপি নেতাকর্মীর বাড়িতে বা অফিসে হামলা হলে আমরা আর বসে থাকব না। দেশের প্রত্যেকটি জেলায় এই হামলার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।"
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, "আপনাদের নেত্রী তার আত্মীয়-স্বজনদের নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং আপনাদের বিপদে ফেলে গেছেন। বর্তমান সরকারকে আগামী পাঁচ বছরের আগে কেউ কোনো কিছু করতে পারবে না। তাই নৈরাজ্য সৃষ্টি করে আপনাদেরও শেষ রক্ষা হবে না।"
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মুহাম্মদ শহীদুল্লাহ, ফতুল্লা থানা বিএনপি'র শ্রমবিষয়ক সম্পাদক বাবুল আহমেদ, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ সাধারণ সম্পাদক রানা সহ ফতুল্লা থানা ও কুতুবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Khobor Narayanganj. All rights reserved.