প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ১০:১০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ৮:৫৬ পি.এম
সোনারগাঁয়ে নিষিদ্ধ বিদেশি মাগুর চাষ,খামারিকে ৪০ হাজার টাকা জরিমানা

মোঃ নুর নবী জনি ষ্টাফ রিপোর্টারঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ বিদেশি মাগুর (ক্যাটফিশ) মাছ চাষের দায়ে মুক্তাদির(২০) নামে এক খামারিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন খাসপাড়া এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাঁচপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, নিষিদ্ধ বিদেশি মাগুর মাছ চাষের দায়ে ওই খামারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের মাছ চাষ থেকে বিরত থাকতে খামারিদের সচেতন করা হচ্ছে। সরকারি নির্দেশনা অমান্য করে নিষিদ্ধ প্রজাতির মাছ চাষ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, নিষিদ্ধ মাছ চাষ বন্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 Khobor Narayanganj. All rights reserved.