খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খোকন সাহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু।
এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এই কঠিন সময়ে পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন।