খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নগরীতে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে এ আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি পূর্ব সমাবেশে মাজহারুল ইসলাম জোসেফ তার বক্তব্যে বলেন, জাতীয়তাবাদী যুবদল গৌরব, ঐতিহ্য ও সংগ্রামে অতুলনীয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি আত্মনির্ভরশীল জাতি গঠনে ন্যায্যতা, সততা, ঈমানী ভিত্তিক সমাজ ব্যবস্থা মহানগর যুবদলের নেতাকর্মীরা কাজ করে চলেছে। বিগত ফ্যাসিস্ট সরকার দেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করে রেখে গিয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ষড়যন্ত্রকে ছুড়ে ফেলে দিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে স্ব স্ব জায়গা থেকে প্রস্তুতি নিতে হবে সামাজিক ভারসাম্যতা থেকে শুরু করে অর্থনীতি, রাজনীতি সহ সকল ক্ষেত্রে বাংলাদেশর ভাবমূর্তি উজ্জ্বল করে গড়ে তুলবো। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঠিক সিদ্ধান্তে যুবদলের ঐতিহ্য ও গৌরব আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগরের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, বন্দর থানা যুবদলের সভাপতি আমীর হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল প্রধান, যুবদল নেতা শিকদার বাপ্পী চিশতি, তুষার, সদর থানা যুবদল নেতা জসিম সহ কয়েক শতাধিক নেতাকর্মী।