খবর নারায়ণগঞ্জ.কম :
গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চাষাড়া শহীদ মিনারে কেক কেটে সংগঠনের বর্ষপূর্তী পালন করা হয় পরে একটি আনন্দ র্যালী বের করা হয়। র্যালিটি শহীদ মিনার থেকে বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে এসে শেষ করে।
র্যালী শেষে বক্তারা বলেন, শুধুমাত্র রাজনৈতিক পরিচয় নিয়ে বাংলাদেশের কোন নাগরিক কোন ক্ষেত্রে চলমান থাকতে পারেনা। গণঅধিকার পরিষদ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কথা বলে থাকে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে থাকে। অসহায় দুঃস্থ মানূষদের সহযোগিতা করার লক্ষ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। যখন সুষম সমাজ প্রতিষ্ঠিত হবে তখন সেটাই হবে আমাদের প্রকৃত স্বাধীনতা। এজন্য প্রতিটি রাজনৈতিক দলের উচিত সাধারণ, অসহায় মানুষের পাশে থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা দিবসে আমরা কথা দিচ্ছি, সবসময় অসহায় মানুষদের পাশে আমরা আছি এবং ভবিষ্যতেও থাকবো।
এসময় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেন, মহানগর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাহুল আরফান, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক হাজ্বী জহিরুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিয়ান রিপন, যুব অধিকার পরিষদ মহানগরের সভাপতি শেখ সাব্বির রাজ, গণঅধিকার পরিষদ বন্দর থানার সদস্য সচিব জামান মিয়া, রফিকুল ইসলাম রফিক প্রমুখ নেতৃবৃন্দ।