
খবর নারায়ণগঞ্জ.কম:বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সংগঠনটির ২৮তম বার্ষিক সম্মেলন জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৪ অক্টোবর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সেবামূলক কার্যক্রম ও সমাজের প্রতি তাঁদের অবদানের প্রশংসা করেন এবং তাঁদের কল্যাণে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির প্রশাসক ও সাবেক অতিরিক্ত সচিব মো. ইসমাইল হোসেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও সমিতির প্রধান উপদেষ্টা রায়হান কবীর। তিনি সমিতির সার্বিক সাফল্য কামনা করে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা স্থানীয় প্রশাসনে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সমিতির নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।