ফতুল্লা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের প্রায় চারটি পূজা মন্ডপে,নারায়ণগঞ্জ-৪ আসনে উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া দায়িত্ব প্রাপ্ত সংসদ সদস্য (এমপি) মাধবী মার্মার নিজস্ব তহবিল থেকে সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে উপহার হিসেবে বস্ত্র (শাড়ি ও লুঙ্গি) বিতরণ করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফতুল্লা থানার আওতাধীন কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপে হিন্দু সম্প্রদায়ের ২ শতাধিক নারী-পুরুষের মাঝে এই শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়।
উপহার সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, সম্প্রীতি ও সম্প্রীতির বাংলাদেশে সকল ধর্মের মানুষ যেন নিরাপদে ও আনন্দের সাথে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যেই এই সহযোগিতা প্রদান করা হয়েছে।
এ সময় ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম টিটু, সভাপতি, ফতুল্লা থানা বিএনপি,মোহাম্মদ রিয়াদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, ফতুল্লা থানা বিএনপন, রুহুল আমিন সিকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ফতুল্লা থানা বিএনপি
হাজী মোঃ শহিদুল্লা, সহ-সভাপতি, ফতুল্লা থানা বিএনপি,মাজহারুল আলম মিথুন, যুগ্ম সাধারণ সম্পাদক, ফতুল্লা থানা বিএনপি,মশিউর রহমান রনি, সদস্য সচিব, নারায়ণগঞ্জ জেলা যুবদল,বাবুল আহমেদ, সদস্য সচিব, ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দল।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম সহ প্রমুখ এছাড়াও ফতুল্লা থানা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।