খবর নারায়ণগঞ্জ.কম:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে কুমারী হিসেবে পূজিত হবে ৬ বছর ৬ মাস বয়সী শ্রেয়সী ভট্টাচার্য। সে চিকিৎসক ডা. সুমন ভট্টাচার্য ও অর্পিতা ভট্টাচার্যের কন্যা। শ্রেয়সী নারায়ণগঞ্জের চাষাড়ার আনন্দভবনের প্রি-ওয়ান শ্রেণির শিক্ষার্থী।
সোমবার ১৯ অক্টোবর সকাল ১১ টায় শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে অনুষ্ঠিত হবে কুমারী পুজা।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা বিশেষ তাৎপর্য বহন করে। এ পূজায় কুমারী শিশুর মধ্যে দেবী দুর্গার শক্তি, পবিত্রতা ও মাতৃরূপের প্রতীকী আরাধনা করা হয়। ভক্তরা শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে দেবীরূপে কুমারীকে পূজা করেন।
এ বছর কুমারী হিসেবে শ্রেয়সী ভট্টাচার্যের পূজায় বসাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ধর্মীয় উৎসবের আবহ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
শ্রেয়সী ভট্টাচার্য ও তার পরিবারের জন্য রইল শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা।