খবর নারায়ণগঞ্জ.কম:
সাংবাদিক জাহাঙ্গীর আলম জনির সহধর্মিণী মরহুমা আফসানা আলম শীলার ৪র্থ মৃত্যুবার্ষিকী ও আল-আমিন নগর সমাজ কল্যাণ পরিষদের প্রধান উউপদেষ্ঠা কে.এম. মাজহারুল ইসলাম জোসেফের মাতা মরহুমা মমতাজ বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অঅনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৬ অক্টোবর ২০২৬) বাদ জোহর আল-আমিন নগর সমাজ কল্যাণ পরিষদে আফসানা আলম শীলা ফাউন্ডেশনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আফসানা আলম শিলা ফাউন্ডেশনের সভাপতি এ কাশেমের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাইম ওয়াসিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল, আল-আমিন নগর জামে মসজিদের প্রধান উপদেষ্ঠা আলী হোসেন হাওলাদার, উপদেষ্ঠা ইসমাইল সরদার, ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজালাল সরদার, সাধারণ সম্পাদক আল আরিফ, আল-আমিন নগর সমাজ কল্যান পরিষদের সাধারণ সম্পাদক মনির হোসেন, সহ-সভাপতি আব্দুল রাজ্জাক, মোহাম্মদ হোসেন শিকদার,১৮নং ওয়ার্ড মহিলা দলের সভা নেত্রী বন্যা আক্তার,সহ-সভাপতি সখী আক্তার, সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার, মৌসুমী আক্ত প্রমূখ।
এসময় মিলাদ ও দোয়া পরিচালনা করেন, আল-আমিন নগর জামে মসজিদের ইমাম ও খতিব সাইদুল রহমান হাতিমি।