খবর নারায়ণগঞ্জ.কম:
গত ১লা অক্টোবর আনন্দধামের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উৎযাপন করা হয়। দিনের কর্মসূচির মধ্যে ছিলো র্যালী, প্রবীন ব্যক্তিদের সাথে শুভেচ্ছা বিনিময়, সেমিনারের আয়োজন ও প্রবীণ ব্যক্তিদের সম্বর্ধনা প্রদান।
শহরের গ্রীন আপেল রেস্টুরেন্টে আয়োজিত সেমিনারের এবারের বিষয়বস্তু ছিল "দীর্ঘায়ুর যুগ: দীর্ঘতর জীবনের জন্য ব্যবস্থাসমূহের পুনর্বিবেচনা"
আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য সচিব জনাব আরাফাত আহমেদ রাজিব। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন আনন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান শাহরিয়ার মো মারুফ। বক্তব্য রাখেন আনন্দধামের ভাইস চেয়ারম্যান লোকমান আহমেদ, বাবু শ্যামল দত্ত, মহাসচিব আবদুল কাইয়ুম আল আমিন ও অতিরিক্ত মহাসচিব জনাব ইলিয়াস মামুন।
অনুষ্ঠানে প্রবীণ ব্যক্তিত্ব জনাব আলহাজ্ব মজিবুর রহমান ও জনাবা শাহাজাদী বেগমকে “আনন্দধাম সিনিয়র সিটিজেন অ্যাওয়ার্ড ২০২৬” প্রদান করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো: সিদ্দিকুর রহমান, জনাব হাসান কবিরুল ইসলাম, জনাব খোকন গাজী, কবি জাহাঙ্গীর ডালিম, সামরিন আমীন খান রিয়ান, মজিবুর রহমান, রতন সাহা, প্রানবলভ সাহা, জনাব আসকারী বাবু, সানজিদা রহমান মুনমুন প্রমুখ।
আনন্দধাম সংগঠনের পক্ষ থেকে বলা হয় যে, আজকের অনুষ্ঠানে যে কয়েকজন প্রবীন ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, মুলত তাদের মাধ্যমে আনন্দধাম সমাজে বসবাসকারী সমস্ত প্রবীন নাগরিকদের প্রতিই সম্মান প্রদর্শন করলো।
সেমিনারে বক্তরা প্রবীণ দিবসের গুরুত্ব উল্লেখ্য করে বলেন, আমাদের সমাজ, সংসার, রাষ্ট্র এমনকি পৃথিবীটা বাসযোগ্য হয়েছে যুগে যুগে এই প্রবীণ মানুষগুলোর পরিশ্রমে, তাদের প্রজ্ঞা, বুদ্ধিমত্তায়। আজ যখন বার্ধক্যের কারনে তারা তাদের কর্মক্ষমতা ও উপার্জন ক্ষমতা হারিয়ে ফেলে তখন আমাদের সমাজ ও রাস্ট্রের দায়বদ্ধতা থাকে প্রবীন নাগরিকদের সমস্থ নাগরিক অধিকার তথা মানবাধিকার সুনিশ্চিত করা।
বক্তারা আরও বলেন, জীবন চক্রের সর্বশেষ ধাপ বা পরিণতি হলো বার্ধক্য বা প্রবীণ। বার্ধক্য হচ্ছে জীবনের সবচেয়ে নাজুক ও স্পর্শকাতর অবস্থা। শুধু বয়সের বার্ধ্যকের কারণে প্রবীণরা গুরুত্বহীন অবস্থায় অবমূল্যায়নের জীবন ধারণ করবেন, তা এই সচেতন ও সভ্যসমাজে হতে পারে না।
এখানে উল্লেখ্য যে প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের সমস্যা ও প্রতিকারের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী ১৯৯১ সাল থেকে এ দিবসটি পালন করা শুরু হয়।
সেমিনারের শুরুতেই সদ্যপ্রয়াত আনন্দধাম সাহিত্য পরিষদের সভাপতি কবি ও সাহিত্যিক এনামুল হক প্রিন্সের বিদেহী আত্মার প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।