খবর নারায়ণগঞ্জ.কম : দেশব্যাপী আওয়ামী লীগের অরাজকতা, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৩ সেপ্টেম্বর বিকাল ৪টায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রতিবাদ কর্মসূচিতে গোগনগর ইউনিয়ন বিএনপি সভাপতি আক্তার হোসেনের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় আক্তার হোসেনের নেতৃত্বে নেতাকর্মী ও সমর্থকেরা ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগানসহ মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।
সমাবেশ শেষে গণমাধ্যমে আক্তার হোসেন বলেন, “কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর যুবদল যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছি। আওয়ামী অপশক্তির নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সর্বদা সতর্ক ও ঐক্যবদ্ধ।”
উক্ত প্রতিবাদ সভা ও মিছিলে মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।