খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে এলাকাভিত্তিক সুপেয় পানির সংকট নিরসনে একটি নতুন সাব মার্সিবল পাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার(২০ সেপ্টেম্বর) সকালে শহরে ১৬নং ওয়ার্ডের শুক্কর কারী মসজিদের সাথে এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে এই সাব মার্সিবল পাম্পটির ফলক উন্মোচন ও শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক এড. মোঃ সাখাওয়াত হোসেন খান।
প্রকল্পটি বাস্তবায়ন করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র বিভা হাসান, মোয়াজ্জেম হোসেন মন্টি, মিটু, আওলাদ হোসেন, স্থানীয় সুধীজন ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই পাম্পটি চালু হওয়ার মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা নির্বিঘ্নে সুপেয় পানির সুবিধা পাবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।