ফতুল্লায় ফটো সাংবাদিক খোকার পিতা’র ইন্তেকাল ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের শোক প্রকাশ


Jahid প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন / ০ Views
ফতুল্লায় ফটো সাংবাদিক খোকার পিতা’র ইন্তেকাল ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের শোক প্রকাশ
প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার ক্রীড়া সম্পাদক মোঃ মাহবুবুর রহমান খোকার পিতা মোঃ সোলাইমান মিয়া (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা’র নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বলেন, পিতা হলেন পরিবারের মূল অভিভাবক, তাই বাবার শূন্যতা কখনও পূরণ হওয়ার নয়। তারা গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এবং মহান আল্লাহর নিকট মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
রবিবার (৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা পোষ্ট অফিস এলাকায় গোল মোহাম্মদ সরদার জামে মসজিদে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তার দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অনেক আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ফটো সাংবাদিক মাহবুবুর রহমান খোকা তার বড় ছেলে।