নিউজ টু নারায়ণগঞ্জের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


Jahid প্রকাশের সময় : Jul ২১, ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন /
নিউজ টু নারায়ণগঞ্জের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খবর নারায়ণগঞ্জ.কম: সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে পথচলা অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ টু নারায়ণগঞ্জ ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পেরিয়ে ১২ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে ২১ জুলাই (মঙ্গলবার) বিকেল ৪:৩০ মিনিটে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমীর সেমিনার মিলনায়তনে এক সুধী সমাবেশ ও শুভানুধ্যায়ী সম্মেলনের আয়োজন করা হয়।

​পোর্টালটির সম্পাদক ও প্রকাশক মোঃ ইব্রাহীম খলিল-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মোঃ সিদ্দিকুর রহমান মিয়া। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।

​অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব অধ্যাপক মামুন মাহমুদ।

​উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
আবু আল ইউসুফ খান টিপু, সদস্য সচিব, মহানগর বিএনপি, নারায়ণগঞ্জ।
এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, সম্পাদক ও প্রকাশক, দৈনিক খবরের পাতা।​
আবু সাউদ মাসুদ, সভাপতি, নারায়ণগঞ্জ প্রেসক্লাব।
​জনাব শহিদুল ইসলাম টিটু, সভাপতি, ফতুল্লা থানা বিএনপি।
​লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, চেয়ারম্যান, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা।

​অনুষ্ঠানে বক্তারা সততা ও নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ পরিবারকে অভিনন্দন জানান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নে পত্রিকাটির অবদান অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।