প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ৯:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৬:২৫ পি.এম
সাহিত্যিক ও কবি এনামুল হক প্রিন্সের সুস্থতা কামনায় আনন্দধামের প্রার্থনা সভা

খবর নারায়ণগঞ্জ.কম:
আনন্দধামের উদ্যোগে বিশিষ্ট সাহিত্যিক কবি, আনন্দধামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য পরিচালক এনামুল হক প্রিন্সের সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আনন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান শাহরিয়ার মো: মারুফের সভাপতিত্বে স্থানীয় কলেজ রোডস্থ টাইলস গার্ডেনে অনুষ্ঠিত এই প্রার্থনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনন্দধামের ভাইস চেয়ারম্যান বাবু শ্যামল দত্ত, আনন্দধামের মহাসচিব আবদুল কাইয়ুম আল আমিন , যুগ্ম মহাসচিব খোকন গাজী, আনন্দধাম সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর ডালিম, পরিচালক বৃন্দের মাঝে সর্বজনাব রতন সাহা,মুজিবুর রহমান, মো: শাহীন রেজা, মো: রহমতুল্লাহ, বিশিষ্ট সমাজহিতৈষী জাবেদ আহমেদ প্রমুখ।
সভায় উপস্থিত সবাই জনাব এনামুল হক প্রিন্সের বিগত দিন গুলুতে সুন্দর সমাজ গঠনের নিরলস প্রচেষ্টার কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এখানে উল্লেখ্য যে, এনামুল হক প্রিন্স একজন স্বনামধন্য কবি ও সাহিত্যিক। তার বেশ কিছু কবিতার বই ও উপন্যাস ইতিমধ্যেই পাঠকের কাছে সমাদৃত হয়েছে। তিনি আনন্দধাম সাহিত্য পরিষদের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। গত কিছুদিন আগে উনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকাতে চিকিৎসাধীন আছেন।
সভার সভাপতি শাহরিয়ার মো: মারুফ সমাজের সর্ব জনসাধারনের কাছে জনাব প্রিন্সের সুস্থতার জন্যে দোয়ার অনুরোধ করেন।
অনুষ্ঠানে গলাচিপা জামে মসজিদের ইমাম সাহেব এনামুল হক প্রিন্সের সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন ।
Copyright © 2026 Khobor Narayanganj. All rights reserved.