প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৬, ৫:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৬, ৩:৫৯ পি.এম
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মহানগর নিয়ন্ত্রিত সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে “ঈদ পুনর্মিলনী ও কর্মী সভা

খবর নারায়ণগঞ্জ.কম:
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মহানগর নিয়ন্ত্রিত সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে “ঈদ পুনর্মিলনী ও কর্মী সভা অনুষ্ঠিত।
১১ জুন ২০২৬, বুধবার বাদ জোহর সংগঠনের সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মুহা. আবরারুল করীম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহা. কাউসার আহমেদ-এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান ও কর্মী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর-এর সাধারণ সম্পাদক মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীর।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও কর্মীদের মাঝে পারস্পরিক সম্পর্ক দৃঢ়করণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
Copyright © 2026 Khobor Narayanganj. All rights reserved.