প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৯:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৩, ৩:০২ পি.এম
শেরপুরে নৌকা প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
![]()
শেরপুর প্রতিনিধি :
শেরপুর- ৩ আসনের নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা সন্তান এ.ডি.এম শহিদুল ইসলামের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় গোশাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ভারেরা ছমির উদ্দিন পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন, গোশাইপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহাজামাল ইসলাম আশিক।
শ্রীবরদী সরকারি কলেজের সাবেক ভিপি ও যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মারুফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শেরপুর-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী এ.ডি.এম শহিদুল ইসলাম।
তিনি বলেন, ২০৪১ সালের ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারী নৌকা প্রতীকে ভোট দিয়ে বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম। অন্যানের মাঝে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু ছালেহ মোঃ নুরুল ইসলাম হিরো, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন, জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এম. মতিন, সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
পথসভায় আওয়ামী লীগ সহ সহযোগি সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী ও কয়েক সহস্রাধিক বিভিন্ন শ্রেণি পেশার ভোটার।
Copyright © 2026 Khobor Narayanganj. All rights reserved.