প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ৩:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২৬, ১০:৩১ পি.এম
শ্রীবরদীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে রাসেলের পরামর্শ সভা অনুষ্ঠিত

শ্রীবরদী(শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে আসন্ন ৪নং তাতীহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ হারুন অর রশিদ রাসেলের পরামর্শ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) শ্রীবরদী সরকারি কলেজ সংলগ্ন একটি বাসায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ হারুন অর রশিদ রাসেলের পরামর্শ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব তছলিম উদ্দিন তোতা।
মোঃ সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ আজিজুর রহমান রাজু, মোঃ আব্দুর রশিদ বিএসসি, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আশরাফ হোসেন গোল্লা, মোঃ লুৎফর রহমান হেলাল, মোঃ নুরুজ্জামান শেখ, মুফতি আবু তালেব মোঃ সাইফুদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি ইসমাইল হোসেন জাফরী,মোঃ সাইফুল ইসলাম লিটন,মুফতি ফখরুদ্দীন রাজিব, মোঃ ওয়াকেল আহাম্মেদ, মাওঃ এমদাদুল হক, মোঃ আব্দুল্লাহ, মোঃ আলতাফ হোসেন, হাফেজ মোঃ নুরল মিয়া, মোঃ রফিকুল ইসলাম আন্ডা, মোঃ বিল্লাল হোসেন, মোঃ আসলাম হোসেন ম্যালে, সিদ্দিকুর রহমান, মোঃ মোকারিম মিয়া, মোঃ হেবুল মিয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন ৪নং তাতীহাটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সুশিল সমাজের ব্যক্তিবর্গ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, গণমাধ্যমকর্মী প্রমুখ।
Copyright © 2026 Khobor Narayanganj. All rights reserved.