প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৬, ৮:৫১ পি.এম
শেরপুরের ঝিনাইগাতীতে ৫ একর জবরদখলকৃত বনভূমি উদ্ধার করলো বনবিভাগ

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীতে বেদখলীয় বনের ৫ একর জমি উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে নালিতাবাড়ি উপজেলার মধুটিলা রেঞ্জের অধীন ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া মৌজার সিএস ১৮ নং দাগভুক্ত ৫ একর জমি উদ্ধার করেছে। এ দাগে ৩৮ একর বনের জমি বেদখল রয়েছে।
ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ দেওয়ান আলীর নেতৃত্বে পরিচালিত এ উদ্ধার অভিযানে রাংটিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এসবি তানভির আহম্মেদ ইমন, রাংটিয়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, শ্রীবরদী উপজেলার বালিজুরি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো, সুমন মিয়াসহ বন কর্মকর্তা কর্মচারিরা অংশগ্রহন করে। উদ্ধারকৃত জমিতে লাল পতাকা ও সাইন বোর্ড টানিয়ে দেযা হয়েছে। সহকারী বন সংরক্ষণ এসবি তানভির আহম্মেদ ইমন বলেন ওই দাগে ৩৮ একর বনভূমি জবরদখল রয়েছে । তার মধ্যে ৫ একর জমি উদ্ধার করা হয়েছে। বাকি জমি শিগগিরই উদ্ধার করা হবে।
Copyright © 2026 Khobor Narayanganj. All rights reserved.