
খবর নারায়ণগঞ্জ.কম :
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে ডিআইটি এলাকায় বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
মিছিল পূর্বে সমাবেশে সাংসদ আবুল কালাম বলেন, নারায়ণগঞ্জে কোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে দলীয় নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকতে হবে।
মিছিলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এর সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল, আনোয়ার হোসেন আনু, এড. হুমায়ুন কবির, এড. জাকির হোসেন, ফতেহ মোঃ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।