বিএনপির অবাঞ্ছিত ঘোষণা উপেক্ষা করে নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী


Jahid প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৬, ৮:৫০ অপরাহ্ন /
বিএনপির অবাঞ্ছিত ঘোষণা উপেক্ষা করে নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী

খবর নারায়ণগঞ্জ.কম:
বিএনপির সেই অবাঞ্ছিত ঘোষণা ও প্রতিবাদের তোয়াক্কা না করে নাসীরুদ্দীন পাটওয়ারী ১১ দলীয় জোটের লংমার্চ নিয়ে নারায়ণগঞ্জে প্রবেশ করেন এবং পথসভা ও নির্ধারিত কার্যক্রমে অংশ নেন।

উল্লেখ্য গত ১ আগস্ট ২০২৬ তারিখে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন এই ঘোষণা দেন এবং তাকে প্রতিহত করার হুঁশিয়ারি দেওয়া হয়।
বিএনপির এই অবাঞ্ছিত ঘোষণা ও প্রতিহত করার হুঁশিয়ারির তোয়াক্কা না করে, ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে নারায়ণগঞ্জের কর্মসূচিতে অংশ নেন নাসীরুদ্দীন পাটওয়ারী।