তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। ১৫ মার্চ ওই নিয়োগ দেওয়া হয়।
বিগত দিনে বিএনপির জেলা কমিটির সদস্য সচিব ছিলেন। জেলা কমিটিতেও পালন করেছে সাধারণ সম্পাদকের মত গুরুত্বপূর্ণ পদ। রাজনৈতিক মামলায় জেল খেটেছেন দীর্ঘ সময়। রয়েছে নাশকতা, হেফাজত, বিস্ফোরক সহ তিন ডডজন রাজনৈতিক মামলা। সবকটি মামলাই নারায়ণগঞ্জে দায়ের করা হয়েছে।
স্থানীয় বিএনপির রাজনীতিতে তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত। এখনো বিতর্ক ছুতে পারেনি তাকে। ক্লিনম্যানে হিসেবেও অনেকের সঙ্গে যুক্ত হয়েছে তাঁর নাম।

