তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিক্রমপুর সোসাইটির প্লট নিয়ে ক্ষোভ মালিকদের, সমাধানের আশ্বাস

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জের শহীদ নগর ডিয়ারা মাঠ সংলগ্ন সাবেক লুহিয়ার মাঠে বিক্রমপুর সোসাইটিতে ক্রয় কৃত জমি নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে প্লট মালিকদের মধ্যে।
শনিবার (৩১ জানুয়ারী) সকালে প্লট মালিক ও বিক্রমপুর সোসাইটির চেয়ারম্যান জুলহাস এর সাথে আলোচনা অনুষ্ঠিত হয়। তবে অপর অংশিদার শহীদ রেজা এসময় সেখানে উপস্থিত ছিলেন না।
সোসাইটির চেয়ারম্যান জুলহাস জমির কাগজপত্র নিয়ে আসলে সেখানে উপস্থিত প্লট মালিকদের সাথে বাকবিতন্ডা শুরু হয়। বিক্রমপুর সোসাইটির প্লট নিয়ে সংঘর্ষের আশংকা দেখা দিলে শহীদনগরের কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হোসেন রিপন সমস্যা সমাধানে এগিয়ে আসনে। তিনি প্লট মালিকদের আশ্বাস প্রদান করেন খুব শিঘ্রই এ সমস্যার সমাধান করা হবে।
এসময় প্লট মালিকরা দাবী করে বলেন, যখন আমরা সোসাইটির মাধ্যমে জমি ক্রয় করি তখন কোন প্রকার সমস্যার সম্মুখিন হই নি। কিন্তু বর্তমান সময়ে এসে জানতে পারলাম অত্র জমির ওয়ারিশ নিয়ে সমস্যা আছে। বহিরাগতরা এসে আমাদের প্লটে লাগানো সাইনবোর্ড তুলে ফেলেছে। এ বিষয়ে জুলহাস চেয়ারম্যানকে জানালে তিনি আমাদের সাথে আলোচনায় বসে সমস্যা সমাধানের আশ্বাস দেন।
অপর দিকে ফারুক হোসেন রিপন বলেন, যারা প্লট ক্রয় করেছে তারা সকলেই কষ্টার্জিত টাকার বিনিময়ে প্লট ক্রয় করেছে। যেহেতু আমি এই এলাকার বাসিন্দা এবং তারা আমার প্রতিবেশী তাই তাদের সাথে কোন প্রকার প্রতারনা চলবেনা। জুলহাস চেয়ারম্যানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি ও আপনার অংশিদারদের মধ্যে কোন প্রকার ব্যক্তিগত সমস্যা থাকলে সেটা সমাধান করে প্লট মালিকদের তাদের অংশ বুঝিয়ে দিন।
পরবর্তীতে সেখানে উপস্থিত সকল প্লটের মালিক ও জুলহাস চেয়ারম্যানের সাথে দীর্ঘক্ষন আলোচনা শেষে ফারুক হোসেন রিপন আগামী বুধবার এ সমস্যা সমাধানের সময় নির্ধারন করেন। এতে জুলহাস চেয়ারম্যান ও সকল প্লট মালিকগণ সম্মতি প্রকাশ করেন।

Related Articles

Back to top button