তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানাফতুল্লা থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
নারায়ণগঞ্জের মানবিক জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামে বদলি

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জের মানবিক জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাকে বদলী করা হয়েছে।
১৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় ওই আদেশ জারি করেন।
জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে।
নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন উপ সচিব রায়হান কবির।
২০১৪ সালের ১৫ জানুয়ারী নারায়ণগঞ্জ জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রাজবাড়ীর সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
তিনি নারায়ণগঞ্জ এর দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন উন্নয়নে অবদান রাখায় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা কে নারায়ণগঞ্জবাসী মানবিক ডিসি হিসেবে উপাধি দেন।


