তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা

আমরা মানুষকে ধোঁকা দিয়া রাজনীতি করিনা – মান্নান

খবর নারায়ণগঞ্জ.কম :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা প্রচারনায় জনসম্পৃক্ততার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ ও গণ প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আয়শা আক্তার দিনার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কতৃক মনোনীত সোনারগাঁ থানা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দলের হাই কমান্ড আমাকে মনোনীত করেছে। আমার নমিনেশন থাকবে কি থাকবেনা সেটা আল্লাহর ইচ্ছা। টাকার গরম দেখাবেন না, টাকা সবারই আছে। সাধারণ মানুষের কাছেও আছে। বিগত ১৬ বছর গডফাদারদের কারনে আপনারা ভোট দিতে পারেন নি। আমরা মানুষকে ধোঁকা দিয়া রাজনীতি করিনা, ভোট নিবোনা। স্বৈরাচারী শেখ হাসিনা আমাদের আপোষহীন নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে সাত বছর জেলে রাখছে। দেশ থেকে বের করার অনেক চেষ্টা করেছে। নেত্রী বলেছে আমার জন্ম এখানে মৃত্যুও এখানে। আমাদের নেত্রী ঠিকই আছে কিন্তু স্বৈরাচার পালিয়েছে। কোন গডফাদারের নির্দেশ সিদ্ধিরগঞ্জে চলবেনা, কোন সন্ত্রাসী, মাদক থাকবেনা।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আপনাদের ভোট আপনারাই দিবেন। একটি দল বাড়িতে বাড়িতে যায়। আর মা বোনদের বোঝায় জামায়াতে ভোট দিলে জান্নাতে যাবেন। জান্নাতের মালিক আল্লাহ। মিথ্যা ফাঁদে পা দিবেন না। সিদ্ধিরগঞ্জে জলাবদ্ধতা, পানির সমস্যা আছে, এগুলো সমাধান করা হবে। সিদ্ধিরগঞ্জের মাটিতে দাঁড়িয়ে বলেছিলাম, দল যাকে নমিনেশন দিবে আমরা তার পক্ষেই কাজ করবো। কিন্তু অনেকেই ওয়াদা ভঙ্গ করেছে। তাই আসুন সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে এ আসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলি।
এর পূর্বে হাজারো নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে জড়ো হতে শুরু করে।
নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আয়শা আক্তার দিনার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল ইসলাম রবি, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মোশারফ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সজিব, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুল হক বাবু, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম সাগর সহ প্রমুখ নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button