আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন সফল করতে নগরীতে গণমিছিল
খবর নারায়ণগঞ্জ.কম :
আগামী ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বাদ জুম্মা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি নারায়ণগঞ্জ মহানগরের আয়োজনে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, মানবজাতির মুক্তিরদূত হযরত মুহাম্মদ (সাঃ) সর্বশেষ নবী। তারপরে আর কোন নবী আসবেনা। কিন্তু কাদিয়ানীদের গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী বলে দাবি করে, নাউজুবিল্লাহ।
বক্তারা আরও বলেন, আমরা রাষ্ট্রীয়ভাবে এই কাদিয়ানীদের কাফের ঘোষণা করার দাবী জানাই। তারা মুসলিম বেশ ধরে ইসরায়েলের ইহুদিদের পক্ষে কাজ করে আসছে। তাই মুসলিম পরিচয়ে তারা সমাজে থাকতে পারেনা। আগামী ১৫ নভেম্বর ঢাকার খতমে নবুয়তকে বাস্তবায়ন করার জন্য আমরা সকলের প্রতি আহবান জানাই।
পরে গণমিছিলটি ডিআইটি চত্বর থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, খতমে নবুয়ত নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি ইমামুল রশিদ কাসেমী, সাধারন সম্পাদক মুফতি মাহমুদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শাব্বীর আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল গণি সহ অন্যান্য ওলামায়ে কেরামগণ।
