তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জামায়াত ক্ষমতায় এলে সুবিধাবঞ্চিত মানুষ সবচেয়ে বেশী উপকৃত হবে – আবদুল জব্বার

খবর নারায়ণগঞ্জ.কম:
মঙ্গলবার ৪ নভেম্বর বাদ আসর ফতুল্লা তুফানী প্রধান জামে মসজিদ থেকে নির্বাচনী গন সংযোগ করেছেন সাবেক ছাত্রনেতা, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার। এসময় ফতুল্লা বাজার, দাপা, ইদ্রাকপুর, সরদার বাড়ি ,ঋষি পড়া প্রতিটি অলি গলি, মানুষের বাড়ি বাড়ি সালাম বিনিময় করেন ও দাঁড়িপাল্লার পক্ষে দোয়া ও সমর্থন চান।
হাটবার ফতুল্লা বাজারে এসময় ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।
সংক্ষিপ্ত সমাবেশে আবদুল জব্বার বলেন জামায়াত আপনাদের সমর্থন পেলে যারা এমপি হবে তারা রাস্ট্রের কোন সুবিধা গ্রহণ করবেনা, এক টাকা দুর্নীতি করবেনা কাওকে দুর্নীতি করতে দিবেনা। আমাদের মা-বোনেরা নিরাপদ কর্মস্থল সহ শ্রমজীবী মানুষ এবং প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশী সুবিধা পাবে।

এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সহকারী সেক্রেটারী
আবু সাঈদ মুন্না , জেলা বাইতুলমাল সম্পাদক
মাওলানা আঃ মজিদ, জেলা কর্ম পরিষদ সদস্য
মুফতী জাহাঙ্গীর আলম , ফতুল্লা থানা দক্ষিণ আমির মাওলানা নাসির উদ্দীন ও আঃ বাতেন মেম্বার প্রমূখ ।

Related Articles

Back to top button