কাশীপুরে মাওলানা আব্দুল জব্বার ভাইয়ের গণসংযোগ অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ সদর পশ্চিম থানার অন্তর্গত কাশীপুর ইউনিয়নের ৫নং ও ৬নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নারায়ণগঞ্জ মহানগরীর আমির এবং বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আবদুল জব্বার ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর কর্ম পরিষদ সদস্য জাকির হোসাইন। মাওলানা সাইফুদ্দিন মনির।
উঠান বৈঠক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর পশ্চিম থানা আমির এডভোকেট আক্তার হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আব্দুল বশির, আল-আমিন , মাওলানা আব্দুল কাইয়ুম সহ স্থানীয় দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
গণসংযোগ চলাকালে মাওলানা আবদুল জব্বার এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের বর্তমান প্রেক্ষাপট, জনগণের অধিকার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।
স্থানীয় জনগণ তাঁর প্রতি আন্তরিক সমর্থন ও দোয়া জ্ঞাপন করেন।


