তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বাবুলের নির্দেশে ৩’শ শয্যা হসাপতালে পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করলেন সোহেল

জাহিদ হোসেন :
বর্তমান সময়ে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগে আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ও প্রতিনিয়ত নতুন নতুন রোগীরা হাসপাতালে আসছে। নারায়ণগঞ্জ ৩’শ শয্যা হাসপাতালেও রোগীর সংখ্যা নেহায়েত কম নয়। তবে লোকবল ও পরিক্ষা কিটের সংকট থাকায় চিকিৎসা সেবা সঠিকভাবে পাচ্ছেনা রোগীরা। আর এ সংকট কাটাতে এগিয়ে আসেন নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল। তিনি ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগের পরিক্ষার জন্য কিট সরবরাহ করেন।
এদিকে প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল ডেঙ্গু ও চিকনগুনিয়া রোধে বাবুলের নির্দেশে হাসপাতালের চারপাশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল থেকে হাসপাতালের অভ্যন্তরে ও বাইরের ময়লা আবর্জনা পরিষ্কারের লক্ষ্যে তিনি একটি টিম নিয়ে কাজ শুরু করেছেন।
এসময় তিনি গণমাধ্যম কর্মীদের জানান, নারায়ণগঞ্জ ৩’শ শয্যা হাসপাতালটি একটি ঐতিহ্যবাহী চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। বিগত দিনগুলোতে স্বৈরাচারী শাসনের আমল থেকেই তারা বরাদ্দ নিয়েছে কিন্তু সেভাবে কোন কর্যক্রম পরিচালনা করেনি। যার ফলশ্রুতিতে এখানকার পরিবেশ অনেকটাই নোংরা ও আবর্জনায় ভরে গেছে। হাসপাতালের তত্বাবধায়ক আমার ভাইকে অনুরোধ করায় এ সেবামূলক প্রতিষ্ঠানটিকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার আওতায় নিয়ে এসেছি। নির্মানাধীন ভবনের নিচে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেটা নিষ্কাশনের ব্যবস্থা করেছি। এর ফলে ডেঙ্গুর যে প্রজনন হয় সেটা নিয়ন্ত্রিত হবে।
তিনি আরও বলেন, হাসপাতালের পিছনের এই অংশটি সবচাইতে বেশী ময়লা আবর্জনাপূর্ণ ছিলো। এ অংশটি পরিষ্কার করে ফগার মেশিনের মাধ্যমে ঔষধ দিয়ে চলাচলের জন্য পূণরায় উপযোগী করে তুলেছি। আমার ভাই মনোনয়ন প্রত্যাশী যদি তিনি মনোনয়ন না পান আমার ভাইয়ের পক্ষ থেকে এ হাসপাতালের দায়িত্ব আমি নিবো।

Related Articles

Back to top button