তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাবুল আহমেদের পক্ষে ১৭নং ওয়ার্ডে সোহেলের লিফলেট বিতরণ

খবর নারায়ণগঞ্জ.কম :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনে থেকে লিফলেট বিতরণ কর্মসূচী শুরু হয়।
বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুলের ছোট ভাই প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক জহির আহমেদ সোহেলের নেতৃত্বে নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।
এসময় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাইকমান্ড যদি আমার ভাইকে মনোনীত করে তাহলে ৫ আসনের উন্নয়নই হবে আমাদের লক্ষ্য। মানুষের কাছে আমাদের চাওয়ার কিছু নেই। আমরা চাই দেশ ও জনগণের উন্নয়ন। একটি রাষ্ট্রে সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ। জনগণ যদি আমাদের পাশে থাকে তাহলে আমরা সর্বোতভাবে চেষ্টা করবো জনগণের চাহিদা পূরণ করার। যদি আমরা নির্বাচিত হই তাহলে জনগণই দেখতে পারবে ৫ আসনের উন্নয়নে আমাদের কর্মাকান্ড।
এসময় পাইকপাড়া, ভুইয়াপাড়া, আলসাবাহ, ঋষিপাড়া, জল্লারপাড় সহ ৯টি এলাকায় লিফলেট বিতরণ করা হয়।