তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করায় সোনারগাঁ থানা কৃষকদলের যুগ্মআহ্বায়ক পাভেলের প্রতিবাদ

খবর নারায়ণগঞ্জ.কম: আমি মো:মেহেদী হাসান পাভেল সোনারগাঁ থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। ২০০৭/০৮ সাল থেকে আমি ছাত্র দলের রাজনীতি করি এর পর আমি নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও সোনারগাঁ থানার সহ সভাপতি রবিন ভাইয়ের হাত দরে আমি যুবদলে আসি। দীর্ঘ দিন আমি তার সাথে রাজনীতি করেছি। সোনারগাঁ থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া কিছু লোক আমার বিরুদ্ধে ঈশ্বর্নিত হয়ে বিভিন্ন ফেসবুক ও অনলাইন নিউজ পোর্টালে অপপ্রচার চালাচ্ছে যা আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গত সরকারের আমলে নৌকা প্রতীক নিয়ে ছাত্রলীগের সোহাগ নির্বাচনে দাঁড়ান এবং তার বিরুদ্ধে আওয়ামী লীগের পথ ছেড়ে চেয়ারম্যান পদে স্বতন্ত্র হিসেবে আনারস প্রতীক নিয়ে বাবু দারায়। এই ইউনিয়নে বাবু খুব ভালো হওয়ায় আমি সহ পুরো গ্রামবাসী তার প্রচারণায় মেতে ওঠে। আমরা যখন প্রচারণা করি তখন তিনি আওয়ামী লীগের কেউ ছিলেন না কিন্তু একটি পোস্টার এর মাধ্যমে দেখতে পেলাম আমার ছবি দিয়ে মিথ্যা প্রবাদ চালাচ্ছে তা সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।আমি কখনো আওয়ামী লীগের কর্মী ছিলাম না এবং আওয়ামী লীগে আমার কোন পদ পদবী ছিল না কেউ আমাকে আওয়ামী লীগের কর্মী বা আওয়ামী লীগের নেতা ছিলাম তা দেখাতে পারবেন না। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা জাতির বিবেক নিউজ করার আগে সকল তথ্য যাচাই-বাছাই করে নিউজ করবেন। ভুয়া ও বানোয়াট সংবাদের প্রকাশের প্রতিবাদ জানাচ্ছি।

Related Articles

Back to top button