দারুস সুন্নাহ মাদ্রাসার নির্বাচনে বিজয়ী আল আমিন কে কাশিপুর জামায়াতের অভিনন্দন

খবর নারায়ণগঞ্জ.কম: কাশিপুর দারুস সুন্নাহ কামিল (এম এ) মাদ্রাসার ইবতেদায়ি /দাখিল ক্যাটাগরিতে অভিভাবক সদস্য নির্বাচনে অভিভাবক প্রতিনিধি পদে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় মোঃ আল আমিনকে সদর পশ্চিম থানা জামায়াতের অভিনন্দন।
২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জনাব আল আমিন ব্যালট নং ২ নিয়ে বিপুল পরিমাণ ভোটে মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচিত হন।
সদর পশ্চিম থানা জামায়াতের আমির এডভোকেট আক্তার হোসাইন সহ জামায়াত নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেই সাথে যারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদেরকেও ধন্যবাদ জানান।
এডভোকেট আক্তার বলেন, আমরা মনে করি মাদ্রাসার অভিভাবকগন মোঃ আল আমিন কে ভোট দিয়ে একজন সৎ ও যোগ্য ব্যক্তিকেই নির্বাচিত করেছেন। জনাব আল আমিন আগামীতে অত্র মাদ্রাসার শিক্ষার গুণগতমান সংরক্ষণ, সম্প্রসারণ ও সুন্দর শিক্ষাবান্দব পরিবেশ উপহার দিতে দক্ষতার সাথে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখবেন।
জামায়াত মনে করে সমাজের প্রতিটি ক্ষেত্রে সৎ যোগ্য লোকদেরকে বসাতে পারলে সর্বক্ষেত্রে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন
থানা জামায়াতের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, আ:হক, জাহাঙ্গীর ও শামসুল হক, ওয়ালিউল্লা সহ স্থানীয় ব্যাক্তিবর্গ।