তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

প্রশাসন ব্যর্থ হলে আমাদেরকে খবর দিন – আব্দুল জব্বার

খবর নারায়ণগঞ্জ.কম :
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে সন্ত্রাসী হামলা, দেশব্যাপী আওয়ামী ফ্যাসিস্টদের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে মহানগরের সভাপতি আব্দুল জব্বার বলেন, আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি যে, গতকাল গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে সেটা নতুন বাংলাদেশে কোনভাবর বরদাশত করা যায় না। এজন্য প্রশাসনকে বলবো অনতিবিলম্বে, জুলাই যোদ্ধাদের উপর যারা আক্রমন করেছে, আহত করেছে, শহীদ করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। শুধুমাত্র গোপালগঞ্জে নয় সারা বাংলাদেশে সেই ছাত্র-শ্রমিক হত্যার সাথে জড়িত সন্ত্রাসীরা এখনো ঘাপটি মেরে আছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণকে বলবো যদি কোথাও সন্ত্রাসী কর্মকান্ড ঘটে তাহলে প্রশাসনকে খবর দিন আর যদি প্রশাসন ব্যর্থ হয় তাহলে আমাদেরকে খবর দিন। যদি স্বৈরাচারী সরকারের সন্ত্রাসীরা প্রতিষ্ঠিত হয় তাহলে দেশের মানুষ সেটা মেনে নিবেনা। যেখানে তাদের পাওয়া যাবে তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম গড়ে তুলতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর জামায়েতে ইসলামের নায়েবে আমীর আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহ সাধারণ সম্পাদক জামাল হোসাইন, এইচ.এম নাসির উদ্দীন, প্রচার মিডিয় সম্পাদক আব্দুল মোমেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button