তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা উত্তর ও দক্ষিণ এর যৌথভাবে নির্বাচন পরিচালনা কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি :
১৮ এপ্রিল রবিবার বাদ মাগরিব মিজমিজি তেরা মার্কেট সংলগ্ন মসজিদে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা উত্তর এর সভাপতি জনাব ইসমাইল হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি সাইয়্যেদ রিদওয়ান আহমাদ এর সঞ্চালন সিদ্ধিরগঞ্জ থানা উত্তর ও দক্ষিণ এর যৌথভাবে নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের নির্বাচন পরিচালনা কমিটি গঠন সম্পূর্ণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের সংসদ পদপ্রার্থী হযরত মাওলানা দ্বীন ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটির সহ সমন্বয়কারী জনাব ওমর ফারুক।
নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এড. শফিকুল ইসলাম, প্রধান সমন্বয়কারী জনাব সোহেল প্রধান সহ- সমন্বয়ক কারী মুহাম্মাদ জুবায়ের হোসেন, অর্থ সমন্বয়কারী জনাব মামুনুর রশীদ।
মাও. দ্বীন ইসলাম বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনকে শক্তিশালী অবস্থান তৈরি করতে হবে। জনগণ সোনার বাংলা দেখেছে, সবুজ বাংলা দেখেছে কিন্তু ইসলামের বাংলা দেখে নাই।
সুতরাং পীর সাহেব চরমোনাইর আহবানে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহবান জানান।
আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা উত্তর এর সিনিয়র সহ-সভাপতি জনাব বিল্লাল হোসেন, বিল্লাল হোসেন তালুকদার, রহমতুল্লাহ লড়াকু, দক্ষিণ এর সেক্রেটারি জনাব আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা দ্বীনি সংগঠন এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ রহিম উদ্দিন, আইম্মা পরিষদ থানা সভাপতি মাওলানা শামসুজ্জামান, দক্ষিণ থানা শ্রমিক আন্দোলন এর সভাপতি আলহাজ্ব সিরাজ মোল্লা, উত্তর থানা শ্রমিক আন্দোলন এর সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক, সিদ্ধিরগঞ্জ থানা যুব আন্দোলনের সভাপতি মুহাম্মাদ শাহিদুর রহমান, থানা শিক্ষক ফোরাম সভাপতি হাফেজ ইয়াসিন আরাফাত, থানা ছাত্র আন্দোলন এর সভাপতি মুহাম্মাদ আমীর হামজা সহ সিদ্ধিরগঞ্জ থানার সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ।

Related Articles

Back to top button