ডিসি এসপি বরাবর আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ

খবর নারায়ণগঞ্জ.কম :
আইনজীবী হওয়ার প্রভাব দেখিয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি আশরাফুল ইসলামের উপর আদালত প্রাঙ্গনে অতর্কিত হামলা এবং মানুষের মামলা নিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে আইনজীবী আব্দুর রহিমের (আইডি নং-১২০৮) বিরুদ্ধে।
গত মঙ্গলবার (২৮ জানুয়ারী) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। এতে বাদী হয়ে ডিসি ও পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন আশরাফুল ইসলাম।
অভিযোগে উল্লেখ করা হয়, আশরাফুল ইসলামের খালাতো ভাই আব্দুল্লাহ আল মামুন বিগত ২০২৪ সালের ২৪ নভেম্বর একটি যৌতুক মামলার আসামী হন। ঐ মামলায় আব্দুর রহিম ছিলেন বাদী পক্ষের আইনজীবী। মামলায় তালাকের মাধ্যমে জামিন পাইয়ে দেওয়ার কথা বলে ৩০ হাজার টাকা দাবী করেন এড. আব্দুর রহিম। অত্র তারিখে বিশেষ কারনে কোর্ট না বসায় জানুয়ারী মাসের ১৬ তারিখে মামলার মিমাংসা না করে উল্টো ওয়ারেন্ট ইস্যু করায় এবং বাদী পক্ষের আইনজীবী হওয়া সত্বেও মামলা নিষ্পত্তি করার জন্য পূণরায় ২০ হাজার টাকা দাবী করে।
পরবর্তীতে আব্দুল্লাহ আল মামুন বিষয়টি আশরাফুল ইসলাম জানালে সে অপর একজন আইনজীবীর মাধ্যমে তার জামিন করায়। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে এড. আব্দুর রহিম তাদের আইনজীবীকে আশরাফুলের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করে এবং মারধরের হুমকী দেয়। এছাড়াও বিষয়টি অপর একজন আইনজীবী ইমরানকেও জানানো হয়।
কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাকারী এবং ছাত্রলীগ পরিচয় দানকারী, ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের দোসর এড. আব্দুর রহিম ও তার সঙ্গীয় লোকজন রোমানের উপর অতর্কিত হামলা করে। এতে করে তার গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইনটি হারিয়ে যায়। যা কোর্ট প্রাঙ্গনে সি সি ক্যামেরায় ধারনকৃত রয়েছে। এড. আব্দুর রহিমের বিরুদ্ধে বিভিন্ন মানুষের মামলা নিয়েও গড়িমসি করার অভিযোগ সহ আরও একাধিক অভিযোগ রয়েছে বলে জানান আশরাফুল ইসলাম।
আশরাফুল ইসলাম তার জানের নিরাপত্তা সহ তদন্ত পূর্বক সকল অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট অনুরোধ জানিয়েছেন।
