খেলাধুলাতাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জাঁকজমক ভাবে পালিত হলো নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির বর্ষ উৎসব

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে পৌর ওসমানী স্টেডিয়ামে একাডেমির পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির চেয়ারম্যান ও আজাদ রিফাত গ্রুপের পরিচালক তাজুল ইসলাম রাজীব।
এসময় কেক কেটে, বাজনা বাজিয়ে ২৫ বছর পূর্তি অনুষ্ঠানটি পালন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এমিলি, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার আতাউর রহমান প্রধান, নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির কোচ রেজাউল করিম রিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button