তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহিদদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া
খবর নারায়ণগঞ্জ.কম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ, মুগ্ধ সহ সকল শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ঠা সেপ্টেম্বর) বাদ যোহর শহরের চাষাড়া বালুর মাঠ এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয় এ দোয়া ও মিলাদ মাহফিল।
আন্দোলনে নিহত আবু সাঈদ, মুগ্ধ সহ সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করে সকাল থেকে কোরআন খতম অনুষ্ঠিত হয়। কোরআন খতম করেন হাফেজ মো: আব্দুল আউয়াল। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন গলাচিপা জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, নাদিম , কাজী মাসুম, হৃদয়, প্রমির, নয়ন, রাকিব, বাদল, গোলাম হোসেন, মামুন, আরিয়ান, মধু সহ প্রমূখ।
