খবর নারায়ণগঞ্জ.কম :
ভুইয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরি পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এর ছোট ভাই খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোঃ রেজাউল ইসলাম রেজা।
সোমবার (২৬ আগষ্ট) বিকেলে নারায়ণগঞ্জের দেলপাড়াস্থ ভুইয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরি পরিদর্শন করেন আজিজুল বারী হেলালের ছোট ভাই রেজাউল ইসলাম রেজা।
এসময় ভুইয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আশরাফুল আলম ভুইয়া ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ফেরদৌস আলম ভুইয়া মিঠুর সাথে কোম্পানির ব্যবসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন, ফ্যাক্টরির খোঁজ খবর নেন এবং কোম্পানির উত্তরোত্তর সাফল্য কামনা করার পাশাপাশি ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে ভুইয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তা মোঃ আজাদুল ইসলাম, সুমন পাটোয়ারী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।