কাজিম উদ্দিন স্মরণে জাহাজী ফেডারেশনের উদ্যোগে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত
খবর নারায়ণগঞ্জ.কম :
জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির আইন ও দর কষাকষি বিষয়ক সম্পাদক ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম কাজিম উদ্দিন প্রধান স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টায় নগরীর ৫নং ঘাট সংলগ্ন এলাকায় বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এ শোক সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি ও বন্দর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে ও বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ সিকদার মাষ্টার এর সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল।
শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে শহীদ বাদল বলেন, এত তাড়াতাড়ি শুক্কুর মাহমুদ ভাই, কাজিম ভাই চলে যাবেন ভাবতে পারিনি। ওনাদের মতো মানুষদের জায়গা সহজে পূরণ হবার নয়। ওনাদের ছেলেদেরও মানুষের কল্যানে কাজ করতে রাজনীতিতে আসা উচিত।
তিনি আরো বলেন, তৃনমূল নেতাকর্মীদের পক্ষে কথা বলি, এটা আমার অপরাধ না। সবসময় ন্যায্য কথা বলতে হবে। শ্রমিক লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, কোন বির্তকিত লোক শ্রমিক লীগে যেনো প্রবেশ করতে না পারে সেজন্য সচেতন থাকতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, বাংলাদেশ নৌ-যান শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মঈন মাহমুদ, মরহুম কাজিম উদ্দিন প্রধান এর ছেলে সাজ্জাদ উদ্দিন অপু প্রধান, বন্দর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বাংলাদেশ নৌ-যান শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি সরদার আলমগীর মাষ্টার, নারায়ণগঞ্জ জেলা মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সভাপতি জুয়েল প্রধান সহ অসংখ্য নেতৃবৃন্দ।
