আমার জন্য দোয়া করবেন যাতে ফতুল্লা ইউনিয়ন বাসির উন্নয়নে কাজ করতে পারি – ফাইজুল ইসলাম
খবর নারায়ণগঞ্জ.কম: ফতুল্লায় নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ.কে এম শামীম ওসমানের দীর্ঘয়ু কামনা ফতুল্লা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীদের স্বরনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মঙ্গলবার (২রা এপ্রিল) রেম্বোডাইকং এর পাশের আফিয়া খাতুন জামে মসজিদ ও এলাকা বাসির উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শাওন ও মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, পবিত্র রমজান মাস হচ্ছে সিয়াম সাধনার মাস। নিবার্চনে সকলে আমার জন্য আনেক কষ্ট করেছেন। সকলের সাথে দেখা করতে পারিনি।সকলে আমার জন্য দোয়া করবেন যাতে ফতুল্লা ইউনিয়ন বাসির উন্নয়নে কাজ করতে পারি।
তিনি বলেন, আমার নেতা নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানের জন্য দোয়া করবেন ।
বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি মো : শরিফুল হক, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি মো: আব্দুর রহিম, সাধারন সম্পাদক নিয়াজ মো: মাসুম, কাজল চৌধুরী, মো:রাসেল,মাওলানা কামাল উদ্দিন দায়েমী, আমির হোসেন,আব্দুল বাতেন,মিজানুর রহমান,আব্দুল আজিজ, দেলোয়ার হোসেন, মাওলানা হাজ্বী মো: রফিক, হানিফ বেপারী, যুবলীগ নেতা ইশতিয়াক ইসলাম নাহিদ সহ এলাকার মুরুব্বিগন।
অনুষ্ঠানে এ কে এম শামীম ওসমান, দেশ জাতি, মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীর কল্যাণ কামনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের জন্য দোয়া করা হয়।


