আলী আহাম্মদ চুনকার মৃত্যুবার্ষিকীতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল
খবর নারায়ণগঞ্জ.কম :
সাবেক পৌর পিতা, নারায়ণগঞ্জ জেলা ও শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী আহাম্মদ চুনকার ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েেছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারী) বাদ আছর ২নং রেল গেটস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই।
এসময় প্রয়াত আলী আহাম্মদ চুনকার বর্ণিল রাজনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করেন। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, আরজু রহমান ভূইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সদস্য মোঃ শহিদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন, সাবেক ভিপি আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগ নেতা সামসুজ্জমান ভাষানী, জসিমউদ্দীন, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
