সোনারগাঁয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আব্দুল্লাহ আল কায়সার কে সংবর্ধনা
সোনারগাঁও প্রতিনিধিঃ
সোনারগাঁও উপজেলা সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকালে সাদিপুর ইউনিয়ন নয়াপুর বাজারে, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লার সভাপতিত্বে ইউনিয়ন ৯টি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা একত্রিত হয়ে নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সে সময় এমপি কায়সার কে স্বর্ণের নৌকা উপহার দেয় সাদিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা ও স্বর্ণের বেস উপহার দেন বিশিষ্ট ব্যবসায়িক আওয়ামী লীগ নেতা আলী হোসেন। অনুষ্ঠান টি সঞ্চলনায় করেন আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদ। সে সময় উপস্থিত ছিলেন,সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, যুগ্ন সম্পাদক আশ্রাফুজ্জামান রফিকুল ইসলাম নান্নু, আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসাইন, সাদিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক চায়েল মোল্লা, রূপন পাল, মজিবুর রহমান, বজ্লু, আল আমিন মেম্বার, রাসেল , নুরুল ইসলাম সহ আওয়ামী লীগ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অসংখ্য কর্মীবৃন্দ।

