জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) ইয়াসিন খন্দকার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম,  বীর মুক্তিযেদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাহাত চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এম.এ মতিন, যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন, জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক সুজন রেজা, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল প্রমুখ।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button