জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুর মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত

শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরদীতে ষাটকাকড়া কেরানীবাড়ি মোড়ে দ্রুতগামী মোটরসাইকেল তালগাছের সঙ্গে ধাক্কা লেগে ২ যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক শিশু আহত হয়েছে। নিহতরা হলো শ্রীবরদী উপজেলার রানীশিমুল সিংগার ভিটার আতাউর রহমানের ছেলে লাভলু (২১), ঝিনাইগাতী উপজেলার তারাগাঁও বটতলার নুরুজ্জামানের ছেলে মেহেদী (২৩)।
আহত শিশুটির নাম আবু হানিফ (১০)। তাকে স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পুলিশ জানায়, আজ শনিবার (০২ ডিসেম্বর)  সন্ধ্যায় লাভলু ও মেহেদীসহ তিনজন একই মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়। দ্রুতগামী মোটরসাইকেলটি ষাটকাকড়া কেরানীবাড়ি মোড় ঘুরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি তালগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় লাভলু ও মেহেদী।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  কাইয়ুম খান সিদ্দিকী জানান, দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে তাল গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনী   ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Back to top button